মালদা

ছেলের জন্য গত ছয় মাস থেকে ঘর ছাড়া বৃদ্ধ বাবা মা। ঘরে ফিরতে আদালতের দ্বারস্থ তারা

ছেলের বিরুদ্ধে নালিশ জানাতে মালদা আদালতের দারস্থ বৃদ্ধ বাবা মা। জেলা প্রশাসনিক কর্তাদের কাছেও হাজির ছেলের শাস্তির দাবী নিয়ে।কারন নিজের বসতবাড়ি থেকেই উচ্ছেদ হয়েছেন ছেলের জন্য।শিক্ষকতার চাকরী পাওয়ার পর নিজের বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়েছেন ছেলে সোহেল রানা। আর এমন পরিস্থিতিতে পড়ে ছেলের বিরুদ্ধে আদালতে দারস্থ বাবা তৈমুর শেখ ও মা নুরনাহার বিবি। এমন ছেলেকে কোলে ধরে সত্যিই হতাশ তারা। গত ছয় মাস ধরে নিজের বসতভিটা ছাড়া এই বৃদ্ধ দম্পতি।বাড়ি ফিরলে ঘরের দরজা বন্ধ তাঁদের জন্য। গত ছয় মাস আত্মীয় পরিজনদের বাড়িতে থেকেছেন। ফিরে পেতে চেয়েছেন নিজের ঘর। কিন্তু নাছোঁড় ছেলে ঘরে ফিরতে দিচ্ছেন না বৃদ্ধ মা বাবাকে। তাই এবার ছেলের বিরুদ্ধে আদালতে দারস্থ বৃদ্ধ বাবা মা। অভিযুক্ত শিক্ষক ছেলে এমন ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে আসার সাহস দেখায় নি।

            মালদা আদালতের আইনজীবি সন্টু মিঞা জানান মোথাবাড়ি থানার বাঙ্গীঁটোলা গ্রামের ঘটনা। বৃদ্ধ বাবা মার অভিযোগের ভিত্তিতে আদালতে এমন শিক্ষক ছেলের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।